লকডাউন- লকওপেন
(সাংসারপ্রেমী পুরুষ ও সংসারে গৃহিনীর শ্রমের মূল্যায়ন বিষয়ক নাটক)
*** লকডাউন- লকওপেন***
রচনায়ঃ সৈয়দ নাসিরউদ্দীন চৌধুরী ( বিপু )।
সারসংক্ষেপঃ--
পাবেল একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। প্রাইভেট জব তাই বেশ ব্যাস্ত থাকে সারাদিন। পরিবারের প্রতিও বেশ যত্নবান। বিশ্বব্যাপী মহামারী কভিড-১৯ এর প্রকোপে বাংলাদেশেও লকডাউন ঘোষণা হয়। লকডাউনে সারাদিন বাসায় থেকে সে বাসার বিভিন্ন সমস্যা গুলো কেন রইল বা হলনা এবং সেগুলো করতে স্ত্রীকে নির্দেশ দেয়।স্বামীভক্ত শ্রদ্ধাপপরায়ন পাবেলের স্ত্রী নির্দেশের সব কাজই করে ঠিকঠাক মতো।কিন্তু লকডাউনে পাবেল তার স্ত্রীর উপর নিয়মনীতি আর কাজ ও সময়ের হেরফের দেখে উচ্যবাচ্য করে। এতে পাবেলের স্ত্রী চাপা অভিমান করে। পাবেল তার স্ত্রীকে বেশ ভালবাসে।স্ত্রীর এ অভিমান বুঝতে পেরে সে স্ত্রীর অভিমান ভাঙ্গায়। এক পর্যায়ে সাংসারিক কাজ পরেরদিন সে করবে বলে এবং করতে যেয়ে শত চেষ্টায়ও সব যথাযথ করতে পারেনি।যার কারনে তাকে একরকম হারতে হয়। অবশেষে পাবেল সেচ্ছায় স্বীকার করে যে--আসলে নারীরাও বাসায় বেশ কর্মব্যস্ত থাকে। যা সবাই বুঝেনা।মূল্যায়নও করতে পারেনা। নিজে কাজ করতে যেয়ে নারীর অবদান ও মূল্যায়ন বিষয়ে পাবেলের বিবেক খুলে গেল। আর তাই পাবেল বলে পরিবারে নারীর ভূমিকা বিষয়ে পাবেলের নতুনজ্ঞান হল।
চরিত্রঃ-
১.পাবেলঃ বাড়ির কর্তা- গল্পের নায়ক এবং কেন্দ্রীয় চরিত্র।
২. তানিয়াঃ পাবেলের স্ত্রী- গল্পের নায়িকা এবং কেন্দ্রীয় চরিত্র।
৩. সামিয়াঃ পাবেলের কন্যা( বয়স ৪ বছর)-- পার্শচরিত্র।
৪. সায়মনঃ পাবেলের পুত্র ( বয়স ৬ বছর)।
দৃশ্যঃ-১
স্থানঃ পাবেলের বাসা।
সময়ঃ সকাল ৯ টা।
প্রপস/সরঞ্জামঃ বাসার ড্রইং রুমের স্বাভাবিক অবস্থা। পাবেলের অফিস ব্যাগ।টাকা। বইখাতা, পেন্সিল, টেবিল।
১). সামিয়াঃ দুইহাত কোমরে ধরে দাড়িয়ে থেকে ডানে বামে দুলছে, আর মাথা উঁচিয়ে কৌতুহলী ভাবে পাবেলের দিকে তাকিয়ে আছে।
২). পাবেলঃ অফিসের জন্য সম্পূর্ণ রেডি হওয়া পাবেল তার পকেট থেকে ২ টি চকচকে ৫০ টাকা নোট বেরকরে এবং দুইহাতে দুটি নোট নিয়ে হাসিমুখে ভ্রু উঁচিয়ে সামিয়ার দিকে তাকায়।
৩) পাবেলঃ দাঁড়ানো অবস্থা থেকে একপায়ে ভর করে অন্য পা সামনে রেখে বসে, আর বলে - এই যে মামনি আমার।
৪). পাবেল ও সামিয়াঃ সামিয়াকে ১ টি ৫০টাকা নোট দিতে পাবেল নোট উঁচিয়ে ধরে। আর পাবেলের হাত থেকে সামিয়া টাকাটা নেয়।
৫). সামিয়া ও পাবেলঃ সামিয়া হাসিমুখে পাবেলের কপালে চুমু দেয়।
৬). সামিয়া ও পাবেলঃ পাবেল দাঁড়িয়ে থেকে ডাকতে থাকে- সায়মন কোথায়?আব্বু এখানে আস।আর সামিয়া পাবেলের গাঁ ঘেষে দাঁড়িয়ে থাকে।
৭).সায়মনঃ অন্য রুমে পড়ার টেবিলে বসে খাতায় লিখতে থাকে। আর দীর্ঘস্বরে বলে- " জ্বী বাবা আসছি"।
৮). পাবেল ও সামিয়াঃ পাবেল ও সামিয়া আগের মতই অপেক্ষায় দাঁড়িয়ে আছে।
৯).সায়মনঃ পাবেলের অবস্থান করা ড্রইং রুমের পর্দা সরিয়ে দৌড়ে এসে পাবেলের কাছে আসে সায়মন।
১০). পাবেল, সায়মন,সামিয়া ও তানিয়াঃ -- পাবেল একটু সময় আবার হাঁটু ভাঁজ দিয়ে বসে, এবং সায়মন পাবেলের কপালে চুমুখায়। অতঃপর পাবেল সায়মনকে ১ টি চকচকে ৫০ টাকা নোট দেয়। আর এরই মাঝে পাবেলের অফিসব্যাগ হাতে নিয়ে কক্ষে প্রবেশ করতে থাকে- পাবেলের স্ত্রী তানিয়া।
১১). পাবেলঃ পাবেল আবারও মানিব্যাগ থেকে ১০০ টাকা নোট বের করতে থাকে।
১২).পাবেল ও তানিয়াঃ পাবেল তানিয়াকে ১০০টাকা চকচকে নোট দেয় ও ডানহাতে তানিয়া থেকে ব্যাগটি গ্রহন করে।
১৩). পাবেল ও তানিয়াঃ পাবেল বামহাত দিয়ে তানিয়ার বামকাঁধে ধরে পাশাপাশি অবস্থায় পাবেলের গায়ে তানিয়াকে চেপে ধরে মায়াভাব প্রকাশ করে।
১৪). সামিয়া ও সায়মনঃ সামিয়া ও সায়মন তাদের বাবা মায়ের দিকে তাকিয়ে থাকে।
১৫). পাবেলঃ পাবেল অফিস ব্যাগটি কাঁধে ঝুলায়।এবং শার্ট ও হাতঘড়ি চেক করে দেখতে দেখতে বলে আমি যাচ্ছি। তুমি সায়মনকে স্কুলে নিয়ে যেও।
১৬). তানিয়াঃ তানিয়া বলে আচ্ছা, ঠিক আছে।
১৭). পাবেলঃ পাবেল হাত নেড়ে টাটা দিয়ে খোলা দরজা দিয়ে চলে যেতে থাকে।
১৮). সামিয়া, সায়মন, ও তানিয়াঃ তানিয়ার পাশে সায়মন ও সামিয়া দাঁড়ানো থাকে এবং সামিয়া ও সায়মন টাটা দিতে থাকে।
দৃশ্যঃ ২
স্থানঃ পাবেলের বাসা।
সময়ঃ সকাল ৯:৩০--১০:০০।
প্রপস/সরঞ্জামঃ বাসার ভেতরের রুমগুলোর স্বাভাবিক অবস্থা।স্কুল ড্রেস, স্কুলব্যাগ,টিভি,রিমোট,ফ্লাক্স,টিফিনবক্স।
১). সায়মন ও তানিয়াঃ (ক)সায়মন ড্রইং রুমে সোফায় বসে আছে, আর (খ) তানিয়া আলনা থেকে স্কুলড্রেস বেরকরে এবং (গ) সায়মনকে দেয় ও পড়তে বলে।
২).তানিয়াঃ সায়মনের স্কুলব্যাগে বই, খাতা, পেন্সিল ঢুকিয়ে রেডি করছে তানিয়া।
৩). তানিয়াঃ সায়মনের পানির ফ্লাক্স পানিভর্তি করছে এবং ফ্লাক্স কাপড় দিয়ে মুছছে।
৪). সায়মনঃ সম্পূর্ণ স্কুলড্রেস পড়া শেষে সায়মন স্কুলব্যাগ কাঁধে নেয়।
৫). তানিয়াঃ সায়মনের অবস্থান করা কক্ষে তানিয়া প্রবেশ করছে, হাতে ফ্লাক্স ও টিফিন বক্স নিয়ে।
৬).তানিয়া ও সায়মনঃ সায়মনের কাঁধে থাকা ব্যাগে টিফিন বক্স ও সায়মনের হাতে পানির ফ্লাক্স দিচ্ছে তানিয়া।
৭).তানিয়াঃ বাইরে যাবে তাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিকঠাক করে নিচ্ছে তানিয়া।
৮).সামিয়াঃ টিভিতে কার্টুন দেখছে সামিয়া।
৯). সামিয়া ও টিভিঃ টিভিতে কার্টুন চলতেছে।
১০). সামিয়া ও সায়মনঃ সায়মনকে স্কুলে নিয়ে যেতে বাসার দরজা দিয়ে বের হচ্ছে সায়মন ও তানিয়া।এবং দরজাটা একটু চাপিয়ে দিচ্ছে বাহির থেকে বের হবার পর।
১১). সামিয়াঃ বিছানা থেকে নামছে আবার পুতুল দিয়ে খেলছে, আবার রিমোট দিয়ে টিভি চ্যানেলও বদলাচ্ছে।
১২). তানিয়াঃ বাহির থেকে চাপিয়ে যাওয়া দরজাটা খুলে ভিতরে প্রবেশ করে তানিয়া। এবং সামিয়ার কক্ষে যেতে থাকল।
১৩). সামিয়াঃ সামিয়া পুতুল নিয়ে খেলছে বিছানায় বসে বসে।
১৪). তানিয়া ও সামিয়াঃ সামিয়ার বিছানায় এসে বলতেছে- আম্মু কিছু খাবে তুমি?
১৫). সামিয়াঃ সামিয়া মাথা নেড়ে বলে খাবনা।
১৬). তানিয়া ও সামিয়াঃ সামিয়ার কাছ থেকে তানিয়া এবার চলে যাচ্ছে- আচ্ছা বলে।
দৃশ্য : ৩
স্থানঃ পাবেলের বাসার ভেতরের কক্ষগুলো।
সময়ঃ সকাল ১০:০০--২:০০ টা পর্যন্ত।
প্রপস/ সরঞ্জামঃ ঝাড়ু, বেলচা, চুলা, হাঁড়ি পাতিল, সবজি,তরি তরকারি।
১). তানিয়াঃ বিছানা ঘুচাচ্ছে।
২). তানিয়াঃ ঘর ঝাড়ু দিচ্ছে তানিয়া।
৩). তানিয়াঃ বেলচায় ময়লা তুলে ঝাড়ু দেয়া শেষ করছে।
৪). তানিয়াঃ তানিয়া থালাবাসন ধুচ্ছে।
৫). হা্ড়ি পাতিল, থালা বাসন চুলাঃ হাঁরিপাতিল, থালাবাসন, চুলা সহ নানা রকম কাজের উপস্থিতি।
৬). তানিয়া, সবজি ও তরকারিঃ তানিয়া টমেটো কাটছে, আলু কাটছে, বিভিন্ন সবজি কাটছে।
৭).তানিয়াঃ ভাত রান্নার পর হাড়ি নামাচ্ছে তানিয়া।
৮). কড়াই ও তেলের বোতলঃ কড়াইতে তেল ঢালছে তানিয়া।
৯).তানিয়াঃ তরকারিতে লবন চেক করছে চামচে সামান্য ঝুল নিয়ে খেয়ে।
দৃশ্যঃ ৪
স্থানঃ পাবেলের বাসার ডাইনিং রুম।
সময়ঃ দুপুর ২:১৫ মিনিট -- ৩:০০টা।
প্রপস/সরঞ্জামঃ প্লেট, গ্লাস, জগ, টেবিল, ডাইনিং টেবিলে খাবার পরিবেশনের স্বাভাবিক অবস্থা।
১). দেয়াল ঘড়িঃ কলিংবেল বাজছে। আর ঘড়িতে বেলা ২:১৫ মিনিট।
২).তানিয়া, পাবেল ও সায়মনঃ দরজা খোলে তানিয়া, আর ভেতরে প্রবেশ করে পাবেল ও সায়মন।( অফিস থেকে ফেরার পথে সায়মনকে নিয়ে আসে পাবেল) ।
৩). তানিয়াঃ বাহির থেকে এসেছ, যাও আগে হাতমুখ ধুয়ে ফ্রেস হয়ে নাও তোমরা।
৪).তানিয়াঃ দরজা বন্ধকরে ছিটকানি লাগায়।
৫).পাবেল ও সায়মনঃ পাবেল বেসিনে হাত ধুতে থাকে আর সায়মন পাবেলের পাশেই সিরিয়ালে অপেক্ষা করে। আর পাবেল বলতে থাকে খাবার রেডি কর- চলেযাব। মিটিং আছে আজ।
৬). ডাইনিং টেবিল ও তানিয়াঃ ডাইনিং টেবিলে একে একে সব সাজানো এবং এখন পাবেলের গ্লাসে জগ থেকে পানি ঢালছে তানিয়া। আর এমন সময় পাবেল এসে টেবিলে খেতে এসেছে।
৭).পাবেলঃ দুপুরের খাবার খাচ্ছে পাবেল।
৮). তানিয়াঃ পাবেলের কাছেই অন্য একটা চেয়ারে বসে পাবেলের খাবার সময়টায় খেয়াল রাখছে তানিয়া।
৯).পাবেল ও.খাবার প্লেটঃ পাবেলের খাবার শেষ পর্যায়ে, এবং পাবেল লোকমা রেডি করতে থাকে আর তানিয়াকে বলে- গ্লাসে পানি দাওতো।
১০). তানিয়া, পাবেল, গ্লাস, জগ ও পানিঃ জগ থেকে গ্লাসে পানি ঢালছে তানিয়া। আর পাবেল ভাত খাচ্ছে।
১১).পাবেল ও তানিয়াঃ পাবেল গ্লাস দিয়ে পানি খাচ্ছে, আর তানিয়া তাকিয়ে দেখছে।
১২). পাবেলঃ আমি যাচ্ছি তানিয়া, একথা বলে ব্যাগ কাঁধে করে দরজা দিয়ে বের হয়ে চলে যায় পাবেল।
১৩). তানিয়াঃ তানিয়া দরজার ছিটকানি লাগায়।
১৪).তানিয়াঃ তানিয়া টেবিল ঘুচাচ্ছে।
১৫).তানিয়া ও বাচ্চারা ও ডাইনিং টেবিলঃ তানিয়া বাচ্চাদের খাবার দিচ্ছে।
১৬). সামিয়া, সায়মন, তানিয়াঃ তানিয়া, সামিয়াকে ভাত খাওয়াচ্ছে আর সায়মন নিজে নিজে খাচ্ছে। আর তানিয়া বাচ্চাদের বলছে-খাবার খেয়ে ঘুমোতে যেও।
১৭). তানিয়াঃ তানিয়া বাথরুমে কাপড় ধুচ্ছে।
১৮).তানিয়াঃ মাথায় গামছা প্যাঁচানো অবস্থায় গোসল শেষে দরজা খোলে বেরহচ্ছে তানিয়া।
১৯). বাচ্চারাঃ বাচ্চারা বিছানায় ঘুমিয়ে আছে।
২০). ঘড়িঃ বিকাল ৪ টা বাজছে।
২১). তানিয়াঃ খাবার টেবিলে বসে খাচ্ছে তানিয়া, আর মাথায় তার প্যাঁচানো গামছা।
দৃশ্য : ৫
স্থানঃ পাবেলের বাসার কক্ষগুলো।
সময়ঃ বিকেল ৫:০০ - ৬:০০ টা।
প্রপস/ সরঞ্জামঃ গামছা, টিভি, রিমোট, লুঙ্গি,চা,কাপ, পিরিচ, ট্রে।
১).সামিয়া ও সায়মনঃ সামিয়া ও সায়মন বিছানায় পাশাপাশি ঘুমোচ্ছে।
২).টিভিঃ টিভিতে চ্যানেল পরিবর্তন হচ্ছে।
৩). তানিয়াঃ মাথায় গামছা প্যাচানো তানিয়া সোফায় বসে রিমোট হাতে টিভি দেখছে।
৪). ঘড়িঃ সন্ধ্যা ৬:০০ বাজে। আর কলিংবেল বাজছে।
৫). পাবেল ও তানিয়াঃ তানিয়া দরজা খোলে আর পাবেল ঘরে প্রবেশ করে। তানিয়াকে কেমন আছ? জিজ্ঞেস করতে করতেই পাবেল বেসিনে হাত ধুতে যায়।
৬).তানিয়াঃ ভাল আছি। আজকাল এতো তাড়াতাড়ি বাসায় ফেরা হচ্ছে যে তোমার?
৭). পাবেলঃ হাত,মুখ, মুছতে মুছতে বলে- বলেছিলামনা- লকডাউনের কথা। কাল থেকে সেই লকডাউন শুরু। ২ সপ্তাহ কোন অফিস খোলবেনা, তোমার মতো বাসায়ই থাকব।
৮).পাবেলঃ ক). আচ্ছা, তেমার মাথায় গামছা কেন তানিয়া!!! নিশ্চয়ই শেষ বেলায় গোসল করেছ। খ) আমাদের এ ছোট সংসারটা ম্যানেজ করতেই তুমি তালগোল পাকিয়ে ফেল। কি যে বলব তোমাকে, বুঝিনা। আর কোনদিন এভাবে লেটে গোসল করবেনা। অসুস্থ হয়ে যাবে তুমি।
৯).তানিয়া ও পাবেলঃ ক). আলনায় কাপড় খোজা খুজি করছে আর বলছে-- কি করব বল- আমিতো আর ইচ্ছা করে করিনি।
খ) সংসারে তোমার আমার কাজ করতে করতেই আমার সময় শেষ হয়ে যায়। একথা বলতে বলতে তানিয়া পাবেলকে লুঙ্গি এনে দেয়।
১০). পাবেলঃ লুঙ্গি পরতে থাকে।
১১). তানিয়াঃ ডাইনিং টেবিলে পাবেলের জন্য চা নাস্তার আয়োজন করতে থাকে।
১২). পাবেল, সায়মন ও সামিয়াঃ পাবেল বাচ্চাদের নিয়ে সোাফায় বসে বসে টিভি দেখছে আর বাচ্চাদের খাওয়া পড়ার খোঁজ খবর নিচ্ছে।
১৩). তানিয়াঃ টিভি রুমে ট্রেতে করে চা নাস্তা নিয়ে হাজির হবে তানিয়া। এবং টি টেবিলে নিয়ে রাখে ও বলে-- তারাতারি খাও চা ঠান্ডা হয়ে যাবে।
১৪). পাবেলঃ শোন তানিয়া। নাস্তা খাওয়া শেষে ওখানে বসে টিভি দেখ, আর তোমার মাথার গামছাটা খুলে চুল শুকাও।
১৫). তানিয়া, পাবেল, সামিয়া ও সায়মনঃ তানিয়া টিভির দিকে তাকিয়েই চা খেতে থাকে- আর পাবেলের কথা শুনতে থাকে- অসুস্থ হয়ে যাবে এভাবে ভেজা চুলে থাকলে। আর পাশেই বাচ্চারা বসে নাস্তা খেতে থাকে।
১৬).পাবেলঃ চা-খাওয়া শেষ করে চায়ের খালি কাপটি ট্রেতে রাখে পাবেল।
দৃশ্যঃ ৬
স্থানঃ পাবেলের বাসা ও রুমগুলো।
সময়ঃ সন্ধা ৮:০০--১০:০০
প্রপস/ সরঞ্জামঃ টিভি, চিরুনি,ঘড়ি।
১).তানিয়াঃ টিভিরুমে সোফায় ফ্যানের নিচে বসে চুল শুকাতে মাথার গামছা খুলে চুল এলোমেলো করে ছড়িয়ে দেয়।
২). তানিয়া ও টিভিঃ টিভিতে যেকোন একটি চ্যানেল চলতে থাকে। আর তানিয়া উঠে রুম থেকে চলে যায়।
৩).তানিয়াঃ ড্রেসিং টেবিলের আয়নার সামনে চুল আঁচড়িয়ে শেষে খোপা বাধতে থাকে তানিয়া।
৪). ঘড়িঃ রাত ১০ টা ০৫ মিনিট বাজতে থাকে।
৫). তানিয়া ও ডাইনিংরুমঃ খাবার আয়োজনে সাজাচ্ছে ডাইনিং টেবিল, আর ডাকতে থাকে- সামিয়া, সায়মন ভাত খেতে আস।
৬). টিভি ও পাবেলঃ ক) টিভি চলছে। খ) টিভি রিমোট হাতে টিভি দেখতে থাকে পাবেল।
৭). তানিয়াঃ টিভি রুমের দরজায় এসে দাঁড়িয়ে বলতে থাকে- এই ওদেরকে নিয়ে চলে আস। সব রেডি করে ফেলেছি।
৯). সায়মন ও সামিয়াঃ সায়মন ও সামিয়া নিজ থেকেই খাবার খেতে চলে যায়।
১০). পাবেলঃ পাবেল সোফা থেকে উঠে দাঁড়ায় ও হাই তুলে
১১). তানিয়া ও পাবেলঃ তানিয়া চলে যাওয়ার জন্য ঘুরে রওয়ানা দিতেই - পাবেল তানিয়ার হাত টেনে ধরে।
১২). পাবেল ও তানিয়াঃ পাবেল তানিয়ার কাঁধে একটি হাত রাখে আর আরেক হাতে তানিয়ার চুল কতটুকু শুকালো সেকথা জিজ্ঞেস করেও চেক করে নেয়। আর তানিয়া পাবেলের দিকে রোমান্টিক মোডে তাকিয়ে থাকে।
দৃশ্যঃ৭
স্থানঃ পাবেলের বাসার ডাইনিংরুম।
সময়ঃ রাত ১০:০০ - ১১:০০ টা।
প্রপস/ সরঞ্জামঃ ডাইনিং রুম, ডাইনিং টেবিলের স্বাভাবিক অবস্থা, ও বেসিন।
১). সায়মন ও সামিয়াঃ ডাইনিং টেবিলে দুই চেয়ারে বসে দুজন দুটি প্লেট সামনে নিয়ে বসে আছে।
২). তানিয়াঃ তানিয়া সায়মন ও সামিয়ার প্লেটে ভাত বেড়ে দিচ্ছে।
৩). পাবেল ও তানিয়াঃ পাবেল এসে অন্য একটি চেয়ার টান দিয়ে বসে এবং বলে- তানিয়া তুমিও খেতে বস।
৪).তানিয়া ও পাবেলঃ তানিয়া বসে খাবার খেতে থাকে আর পাবেল বলে- কাল থেকে লকডাউন। বাসায়ই বসে থাকতে হবে।তোমার মতো বাসায় থাকব- আর সারাদিন আরাম করব।
৫).সামিয়া ও সায়মনঃ সায়মন খেতে থাকে, আর সামিয়া বলে ওঠে- আব্বু কাল বাসায় থাকবে, খুব মজা হবে। আমি সারাক্ষণ আব্বুকে নিয়ে থাকব। কাল সারাদিন আব্বু আমার। সায়মনও খেতে খেতে বলবে আব্বু আমারও। আমিও আব্বুর সাথে থাকব।
৬). পাবেলঃ হুম। ঠিক আছে। কাল সারাদিন আমরা মজা করব।
৭). তানিয়াঃ শুধু কালকেই নয় ২ সপ্তাহ পাব আমরা তোমাদের আব্বুকে, বাসায় একসাথে। খুব আনন্দ হবে তাইনা। সামিয়া ও পাবেলের দিকে তাকিয়ে বলে।
৮).পাবেলঃ সারাদিন বাসায় কিভাবে যে সময় কাটবে ( হতাশভাবে বলবে)। আর গ্লাসে পানি ঢালতে থাকে।
৯).তানিয়াঃ খাবার খেয়ে উঠতে থাকে আর বলে-চিন্তা করোনা, সুন্দরভাবেই সময় কাটবে। একথা বলে বেসিনে হাত ধুতে যায় তানিয়া।
দৃশ্যঃ৮ ( লকডাউনের প্রথমদিন)
স্থানঃ পাবেলের বাসার বেডরুম।
সময়ঃ সকাল ১০ টা -- ১০:১৫ মিনিট।
প্রপস/ সরঞ্জামঃ বেডরুম, মশারী, ঘড়ি।
১). ঘড়িঃ দেয়াল ঘড়িতে সকাল ১০ টা বেজে ১০ মিনিট।
২). বিছানা: সচ্ছ ম্যাজিক মশারীর ভেতর শুয়ে আছে পাবেল, তার পাশে সায়মন এবং সায়মনের পাশে সামিয়া গভীর ঘুমে।
৩). তানিয়াঃ বিছানার উল্টোদিকে জানালার পর্দা ফাঁক করে দেয় তানিয়া। আর ফিরে ডাকতে থাকে- সকাল ১০ টা পার হয়ে গেল, উঠ নাস্তা কর।সায়মন, সামিয়া - উঠ, উঠ বলতে বলতে বিছানার কাছে এগিয়ে আসতে থাকে তানিয়া।
৪). তানিয়াঃ মশারী টাঙানো বিছানার পাশে যেয়ে মশারী আংশিক উঠিয়ে পাবেলের পাশে বসে।
৫).পাবেল, সায়মন, সামিয়াঃ পাবেল,সায়মন ও সামিয়া ঘুমন্ত আছে।
৬). তানিয়া, পাবেল, সায়মন, ও সামিয়াঃ মশারীর ভেতর একটু ঢুকে বসা তানিয়া ডাকে- এই ওঠ, ওঠনা। অনেক বেলা হয়েছে। আর সে সাথে পাবেলের মাথায় হালকা নাড়া দেয়।
৭).পাবেলঃ পাবেল সজাগ হয়। জিজ্ঞেস করে কয়টা বাজে?
৮). তানিয়াঃ সোয়া দশটা বাজে। নাস্তা রেডি করা আছে। ওদেরকে নিয়ে চলে আস।
৯). পাবেলঃ পাবেল হাই তুলবে- এবং হাত দিয়ে মুখ ঢাকে। কপালে কুনুই ভাজ করে রেখে বলে- যাও আমি আসতেছি।
দৃশ্যঃ ৯
স্থানঃপাবেলের বাসার ডাইনিং রুম, ও কিচেন রুম।
সময়ঃ সকাল ১০ঃ৩০--১১ঃ০০।
প্রপস/ সরঞ্জামঃ ডাইনিং রুমের স্বাভাবিক অবস্থা, ডাইনিং টেবিলের স্বাভাবিক অবস্থা, ও কিচেন এর স্বাভাবিক অবস্থা।
১).ডাইনিং রুমঃ নাস্তা সাজানো ডাইনিং টেবিল ও ডাইনিং রুম।
২). পাবেলঃ পাবেল ডাইনিং রুমে প্রবেশ করছে- আর সায়মন সামিয়াকে ডাকছে-- সায়মন, সামিয়া, আস আস। এ কথা বলতে বলতে ডাইনিং টেবিলে এসে চেয়ার টান দিয়ে বসে পড়নে গেঞ্জি আর লুঙ্গি।
৩). তানিয়াঃ তানিয়া রান্নাঘরে সিংকে কাজ করছে - আর পাবেলের ডাকাডাকি শুনছে-- তানিয়া, তানিয়া।
৪).ডাইনিং টেবিল, পাবেল, সায়মন, সামিয়াঃ ক) ইতোমধ্যে সায়মন আর সামিয়া ডাইনিং টেবিলের দুটি চেয়ারে দুজন এসে বসে, আর, খ). পাবেল জিজ্ঞেস করে হাত ধুয়ে এসেছ তোমরা?
৫). তানিয়া, সামিয়া, সায়মন, পাবেলঃ কিচেন থেকে তানিয়া এসে হাজির হয়- ডাইনিং টেবিলের কাছে। আর নাস্তা যার যার সামনে বেড়ে দিচ্ছে।
৬). পাবেলঃ তানিয়া, তুমি নাস্তা খেয়েছ?
৭).তানিয়া ও সবাইঃ তানিয়া বলে-- ভোড়বেলা ওঠে যে কাজ শুরু করলাম- এখনও চলছে। খাওয়ার আর সময় কোথায়। এর মধ্যে তুমিও বাসায় আছ- তাই ভাবলাম একসাথেই সবাই খাব-- পরিবেশটা খুব সুন্দর দেখাবে।
৮). পাবেলঃ পাবেল নাস্তা খেতে থাকে আর বলে- তা ঠিক। আসলেই বেশ ভাল লাগছে।
৯). সামিয়া ও সায়মনঃ সামিয়া বলে-- আব্বু বাসায় থাকলে বেশ ভাল লাগে তাই না আম্মু? আর সায়মন চুপচাপ নাস্তা খেতে থাকে
১০). তানিয়া ও পাবেলঃ তানিয়া নাস্তার দিকে তাকিয়েই বলতে থাকে -- হুম। আমারও বেশ ভাল লাগে। আর পাবেল চুপচাপ নাস্তা খেতে থাকে।
১১). পাবেল,সামিয়া,সায়মনঃ নাস্তা খাওয়া শেষ করে পাবেল, সায়মন ও সামিয়া একে একে বেসিনে যেয়ে হাত ধুয়ে নেয়।
১২).তানিয়াঃ এদিকে তানিয়া নাস্তা শেষে টেবিল ঘুচাচ্ছে।
দৃশ্যঃ ১০
সময়ঃ সকাল ১১:০০ থেকে বিকাল ৩:৩০ মিনিট।
স্থানঃ পাবেলের বাসার বিভিন্ন রুম।
প্রপস/ সরঞ্জামঃ বাসার স্বাভাবিক অবস্থা। কিচেন রুমের স্বাভাবিক সরঞ্জাম, ডাইনিং এর স্বাভাবিক সরঞ্জাম, চায়ের মগ, এবং সংশ্লিষ্ট অন্যান্য।
১).পাবেলঃ পাবেল হাতে মগ নিয়ে চা খাচ্ছে, আর হেটে হেটে এদিক সেদিক ঘুরে দেখছে।
২). তানিয়াঃ তানিয়া কিচেনে কাপ, মগ, পিরিচ ধুচ্ছে।
৩) পাবেলঃপাবেল ডাইনিং টেবিলে চায়ের মগ রাখছে আর চেঁচামেচি করে বলছে-- রুমগুলোর কি অবস্থা, মাকড়সার জাল ছড়িয়ে আছে, জানালার গ্লাস, ফ্রিজ এসবও নোংরা হয়ে আছে। সারাদিন বাসায় থাক কিন্তু কিছুই খেয়াল করনা। একটা মেহমান বাসায় আসলে ইজ্জতের মাথা খাবে। একফাঁকেতো এই কাজগুলো করেও পরিপাটি থাকা যায় তানিয়া।
৪). তানিয়াঃ কিচেন থেকে ডাইনিং এ আসে হাতে থাকা ধোয়া গ্লাস নিয়ে। আর গ্লাসের রেকে গ্লাস রাখতে রাখতে বলে- আচ্ছা করে নিব কাজগুলো। বলে- আবারও ডাইনিং রুম থেকে কিচেনে চলেযায়।
৫). পাবেলঃ পাবেলও ডাইনিং রুম থেকে চলে যায়।
৬). তানিয়াঃ ক) হাড়ি মাজছে খ) চুলোয় ভাত রান্না করছে। গ) তরকারি কাটছে, ঘ).রান্না করছে, ঙ). ঘর ঝাড়ছে, চ). ঝাড়ু দিচ্ছে ছ). চেয়ার টেবিল মুছছে, জ). টেবিলে খাবার সাজাচ্ছে।
৭).ঘড়িঃ বেলা ২ টা ১৫ মিনিট।
৮). তানিয়াঃ ড্রইং রুমে পাবেলের কাছে দাঁড়িয়ে বলে -খাবার টেবি লে দিয়েছি-- ওদেরকে নিয়ে খেতে যাও।
৯).পাবেল ও সামিয়াঃ সামিয়া পাবেলের কোলে বসে টিভি দেখতে থাকা অবস্থায়। বলে-আচ্ছা আসতেছি।
১০). তানিয়াঃ ওয়াশরুমে তানিয়া জানালার পর্দাগুলো ধুচ্ছে।
১১). পাবেল, সামিয়া,সায়মনঃ ডাইনিং রুমে প্রবেশ করে বেসিনে হাত ধুয়ে টেবিলে খেতে বসে একে একে-পাবেল, সামিয়া ও সায়মন।
১২). পাবেলঃ পাবেল প্লেটগুলো সায়মন ও সামিয়ার দিকে এগিয়ে দেয়।
১৩).পাবেলঃ পাবেল নিজের প্লেটে ভাত নিবে আর ডাকতে থাকে-- তানিয়া, তানিয়া তুমি খেতে আস?
১৪). তানিয়াঃ তানিয়া বলে-- আমি পর্দা ধুয়ে গোসল করব, তারপর খাব, তোমরা খেয়ে ফেল।
১৫). সামিয়া ও সায়মনঃ সায়মন নিজ হাতে ভাত খাচ্ছে, কিন্তু সামিয়া ভাতের প্লেট সামনে থাকলেও খাচ্ছেনা । সে এদিক সেদিক তাকাচ্ছে।
১৬). পাবেলঃ সামিয়া, মামনি তুমি খাচ্ছনা কেন? খাও, খাও। এই যে দেখ আব্বু খাচ্ছি, সায়মন খাচ্ছে।
১৭). সামিয়াঃ সামিয়া কিছু না বলে এদিক তাকায়।
১৮).পাবেলঃ খাওনা কেন মা? কিছু লাগবে?
১৯). সামিয়া ও সায়মনঃ সামিয়া বলে- আমি আম্মুর হাতে খাব।আম্মু, আম্মুও। ক্ষুধা লেগেছে খুব।
২০). পাবেলঃ পাবেল একটু অন্যদিকে তাকিয়ে ডাকে--তানিয়া, তানিয়া, তানিয়া প্লিজ আস। সামিয়াকে একটু খাইয়ে দিয়ে যাওতো।
২১).তানিয়াঃ তানিয়া বাথরুম থেকে বের হয়ে আসে এবং ডাইনিংরুমে বেসিনে সাবান দিয়ে হাত ধুতে থাকে আর বলে--আসছি, আসছি। কাজ আর শেষ হয়না। সেই সকাল থেকে শুরু আর রাতে ঘুম পর্যন্ত শুধু কাজ আর কাজ। হাত ধোয়া শেষ করে আবার ডাইনিং টেবিলে আসে ও সামিয়ার পাশের চেয়ারে বসে।
২২) তানিয়া ও সামিয়াঃ সামিয়াকে ভাত তুলে তুলে খাওয়াচ্ছে তানিয়া।
২৩).পাবেলঃ পাবেল বলে--তানিয়া। তুমিনা কাজ করতে করতে অনেক লেট করে ফেল। এই ছোট একটা সংসারের কয়েকটা কাজ- যেন মনে হয় অনেক বড় সংসার সামলাচ্ছ। কি আজব তুমি!!!( খেতে খেতে বলে পাবেল)
২৪)তানিয়া ও সামিয়াঃ তানিয়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আর নিশ্চুপ গম্ভীর হয়ে আছে।সামিয়ার দিকে ফিরে আছে
২৫). সামিয়া ও তানিয়াঃ সামিয়া তানিয়ার দিকে তাকিয়ে বলছে- আম্মু, আম্মু তুমি কাদছ কেন?
২৬). পাবেলঃ পাবেল বলছে-- তানিয়া তুমি কাদছ কেন?- কি হল?!! তুমি কাদচ কেন?
২৭). তানিয়া ও সামিয়াঃ তানিয়া, সামিয়ার মুখ ধুয়ে দিচ্ছে। এবং তারপর চুপকরে আবার কাপড় কাঁচতে চলে যাচ্ছে।
২৮). পাবেলঃ বাথরুমের দরজার কাছে তানিয়ার সামনে যেয়ে বলে-- তুমি জাননা, তোমার কান্না আমার ভাল লাগেনা। এসো, এখনই এসো।
২৯).তানিয়াঃ তানিয়া কাপড় কাচায় মনোযোগ দিয়ে বলে-- না। আমার কাজগুলো করে নেই, তারপর গোসল করে খাব। তুমি খেয়ে ঘুমাতে যাও।
৩০) পাবেল ও তানিয়াঃ পাবেল বলছে- আজ আর কাজ করা লাগবেনা। তুমি আস-- এ কথা বলে তানিয়াকে মায়ার জোড় করে বাথরুম থেকে নিয়ে আসে।
৩১). পাবেল ও তানিয়াঃ ডাইনিং রুমে বেসিনের সামনে এসে --
ক)পাবেল নিজ হাতে তানিয়ার কান্নারত চোখ, মুখ ধুয়ে দেয়। খ) আর বলে- কান্না একদমইনা, আমার সাথে এখুনি খেতে বস।
৩২) পাবেলঃ পাবেল তার নিজ প্লেটে হাত রেখে তানিয়ার দিকে তাকিয়ে বলে- কাল আমি সব কাজ করব, আর তুমি বসে বসে দেখবে শুধু।
৩৩) তানিয়াঃ তানিয়া চুপ করে নিজ প্লেটের দিকে তাকিয়ে খেতে থাকে।
পাবেল বলতে থাকে-- কাল তুমি মেম সাহেব হয়ে থাকবে একথা শুনেই --হঠাৎ গম্ভীর মুখে হেসে উঠবে তানিয়া।
দৃশ্যঃ১১
স্থানঃ পাবেলের বাসা ও বাসার বিভিন্ন রুম।
সময়ঃ সকাল ৯:৩০ থেকে বিকেল ৩:৩০ মিনিট।
প্রপস/সরঞ্জামঃ বাসার স্বাভাবিক অবস্থা, কিচেন রুমের স্বাভাবিক সরঞ্জাম, ডাইনিং এর স্বাভাবিক সরঞ্জাম, গোসত, সবজি, এবং সংশ্লিষ্ট অন্যান্য।
১)পাবেল ও তানিয়াঃ বিছানায় শুয়ে থাকা পাবেলকে গায়ে ধাক্কা দিয়ে ডাকছে পাশে এসে বসে থাকা তানিয়া-- সকাল ৯ টা বাজে, ওঠ, ওঠ। নাস্তা খাও।
২) পাবেলঃ পাবেল চোখ কচলিয়ে বলে-ওকে, যাও, উঠছি। তারপর ফিরে আবার একটু ঘুমিয়ে নেয়।
৩) তানিয়াঃ কিচেনরুমে সিংকে কাজ করতে থাকে তানিয়া।
৪).পাবেলঃ ক).ডাইনিং টেবিলে এসে চেয়ার টেনে বসে পাবেল। খ). টেবিলে সাজানো নাস্তা।
৫). তানিয়াঃ তানিয়া এসে টেবিলের আরেকটি চেয়ারে বসে- চেয়ার টেনে।
৬) পাবেলঃ চা- খাচ্ছে আর বলছে-- আমাকে ডাকনি কেন? আমিই নাস্তা তৈরী করতাম। যাক এখন আমিই বাকি কাজগুলো করব।
৭). ঘড়িঃসকাল ৯ টা বেজে ৩০ মিনিট।
৮). পাবেলঃ ক) ঘর ঝাড়ু দিচ্ছে। খ) কিচেনে সিংকে হাড়ি পাতিল ধুচ্ছে। গ) পাশে অনেকগুলো হাড়িপাতিল আর প্লেট সাজানো।
৯). ঘড়িঃ সকাল ১১ঃ৪৫ মিনিট।
১০). তানিয়া, সামিয়া ও সায়মনঃ সামিয়া, ও সায়মন খেলছে ফ্লোরে বসে। আর তানিয়া টিভি দেখছে।
১১) পাবেলঃ এদিকে পাবেল রান্নার জন্য আয়োজন স্বরুপ--তরকারি কাটছে, পিয়াজ কাটছে- ছুড়ি দিয়ে।
১২). তানিয়া, সামিয়া, পাবেলঃ পাবেলের কাছে সামিয়াকে সাথে নিয়ে এসে তানিয়া বলছে-- সামিয়া গোসল করবে, গরম পানি লাগবে। আমি গরম পানি বসাই? নাকি তুমি বসাবে?
১৩). পাবেলঃ একটু ইতস্ততা করে বলছে -- আচ্ছা বসাও, আমিতো কাটাকাটি করতেছি।
১৪). তানিয়াঃ ক) তানিয়া চুলোয় পানি বসায় খ). সামিয়াকে গোসল করাচ্ছে গ).সায়মনকে গোসল করাচ্ছে। ১৫). পাবেলঃ পাবেল গোসত কাটছে ছুরি দিয়ে।
১৬). তানিয়াঃ গোসল শেষে মাথায় গামছা পেঁচিয়ে বাথরুম থেকে বের হয় -তানিয়া।
১৭). পাবেলঃ পাবেল ভাত রান্না করতে থাকে।
১৮). সামিয়াঃ সামিয়া এসে কিচেনের দরজায় দাঁড়িয়ে বলছে-- আব্বু আমি ভাত খাব। খিদে লেগেছে।
১৯). পাবেলঃ পাবেল বলে- এতো তারাতারি কেন মামনি? রান্নাহোক তারপর খেয়ো।
২০). সামিয়াঃ খুব ক্ষিদে লেগেছেতো আমার।
২১). পাবেলঃ ড্রইং রুমে যেয়ে দরজায় দাঁড়িয়ে বলছে-- তানিয়া, সামিয়াকে কিছু খেতে দাও। বেলা না হতেই খাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছ।
২২).তানিয়া ও সায়মনঃ মাথায় গামছা বাধা তানিয়া বলছে--আমি পাঠাইনি, সামিয়ার ক্ষুধা লেগেছে তাই সে নিজেই গিয়েছে। আর বেলা হয়নি কেন!!! বেলাতো শেষ হয়ে যাচ্ছে। দেখ কয়টা বাজে।
২৩). ঘড়িঃ সময় ৩ টা বেজে ১০ মিনিট।
২৪). পাবেলঃ পাবেল অবাক হয়ে বলে-- oh my god এতো বেলা!!!
২৫). তানিয়াঃ
ক) তানিয়া বলে--কি হল? আচ্ছা যাইতো দেখি কি করেছ?
এ কথা বলে খ) তানিয়া সোফায় বসা থেকে ওঠে পাবেল দাঁড়িয়ে থাকা দরজা দিয়ে অন্য রুমে যায়।
২৬). বাথরুম, কিচেনরুম, সবজি, ভাত, গোসতঃ ক) বাথরুমে ভেজানো কাপড়, খ) রান্না চলতে থাকা ভাত, গ). কেটে রাখা সবজি, ঘ) গোসত। এসব দেখতে পায়।
২৭). তানিয়াঃ তানিয়া- কিচেনের দরজায় পিছন দিয়ে দাড়িয়ে থেকে বলে কখন হবে রান্না? কখন খাব? কখন ঘুমোবে? ভুল করেছি তোমাকে কাজ করতে দিয়ে, আমিই করতাম- যেভাবে প্রতিদিন করি। বাচ্চারাও খায়নি। আর কখন তোমার টমেটো চাটনি বানাবে - খাবেইবা কখন? এখনওতো গোসল করনি।
২৮). সামিয়া ও সায়মনঃ সামিয়া ও সায়মন এসে হাজির হয়-- আর সায়মন বলে--আজ কি আমরা খাবনা আম্মু????
২৯). পাবেলঃ পাবেল তানিয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে-- অনুশোচনার ভাব নিয়ে বলে-- আসলে বাসায় নারীরা অনেক কাজ করে। তুমিও কর। যা সামলানো কিছুই না হোক, অন্তত বেশ ঝামেলা পূর্ণ। যা আমরা বাহিরে থাকা পুরুষরা বুঝিনা। আজ বুঝলাম আমি। আমাদের অনেক ধারনাই ভুল। যা এই লকডাউনে না পড়লে বুঝতামনা। এই লকডাউনে এ শিক্ষাই পেলাম। এবং আমি মনেকরি পরিবারে আমরা একজন আরেকজনের কাজে যতটুকু সম্ভব সহযোগিতা করা উচিৎ।
৩০). তানিয়াঃ আচ্ছা। তাহলে -- লকডাউনে তোমার মনের লকওপেন হল।
******* সমাপ্ত******
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন