লকডাউন- লকওপেন
(সাংসারপ্রেমী পুরুষ ও সংসারে গৃহিনীর শ্রমের মূল্যায়ন বিষয়ক নাটক) *** লকডাউন- লকওপেন*** রচনায়ঃ সৈয়দ নাসিরউদ্দীন চৌধুরী ( বিপু )। সারসংক্ষেপঃ-- পাবেল একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। প্রাইভেট জব তাই বেশ ব্যাস্ত থাকে সারাদিন। পরিবারের প্রতিও বেশ যত্নবান। বিশ্বব্যাপী মহামারী কভিড-১৯ এর প্রকোপে বাংলাদেশেও লকডাউন ঘোষণা হয়। লকডাউনে সারাদিন বাসায় থেকে সে বাসার বিভিন্ন সমস্যা গুলো কেন রইল বা হলনা এবং সেগুলো করতে স্ত্রীকে নির্দেশ দেয়।স্বামীভক্ত শ্রদ্ধাপপরায়ন পাবেলের স্ত্রী নির্দেশের সব কাজই করে ঠিকঠাক মতো।কিন্তু লকডাউনে পাবেল তার স্ত্রীর উপর নিয়মনীতি আর কাজ ও সময়ের হেরফের দেখে উচ্যবাচ্য করে। এতে পাবেলের স্ত্রী চাপা অভিমান করে। পাবেল তার স্ত্রীকে বেশ ভালবাসে।স্ত্রীর এ অভিমান বুঝতে পেরে সে স্ত্রীর অভিমান ভাঙ্গায়। এক পর্যায়ে সাংসারিক কাজ পরেরদিন সে করবে বলে এবং করতে যেয়ে শত চেষ্টায়ও সব যথাযথ করতে পারেনি।যার কারনে তাকে একরকম হারতে হয়। অবশেষে পাবেল সেচ্ছায় স্বীকার করে যে--আসলে নারীরাও বাসায় বেশ কর্মব্যস্ত থাকে। যা সবাই বুঝেনা।মূল্যায়নও করতে পারেনা। নিজে কাজ করতে যেয়ে নারীর অবদান ও মূল্যা...