অনুরোধ
অনুরোধ
নাসিরউদ্দীন চৌধুরী ( বিপু )
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
বাবুভাই। তোমায় অনুরোধ করে বলি-
কিছুসুখ বিসর্জন দাও, কিছু শোক হটাও।
ঐ বিলাসনীড় ছেড়ে বাহিরে আস।
তোমার বিলাসিতায় দেখি সুখ আছে,
আছে সখ পূর্ণতার তৃপ্তি।
সক্ষমতা আর যোগ্যতায় আরও আছে যুক্তি।
বাবু্পাঁড়ায় তুমি বেমানান নও।
দেখ বাবুগিরি করে আজ কত রুপকবাবু।
কানাবাবু, ল্যাংড়াবাবু, পাগলাবাবু।
শির উঁচিয়ে জানায় সবে-আমি ফুলবাবু।
পথ জানানেই,গন্তব্য নিশানও নেই।
আছেশুধু পথচলা,
আর আছে বাবুয়ানার ছলাকলা।
ওরা পর ভুলা ও আত্মভুলা।
ওরা মরীচিকা স্বপ্নে ভাসায় ভেলা।
বাবুদের স্বজনেরা কষ্টেলড়ে,
বাবুর তরে স্বপ্নজুড়ে উদাসপুরে।
বাবু -বাবু- বাবু বলে আফসোস করে।
বাবুভাই- ওরা শ্রমবিমুখ।
উর্দ্ধেচোখ- প্রার্থে গগনস্পর্শী সুখ।
ওরা শিখর দেখে-- শেকড় দেখেনা।
বাবুভাই আজ অনুরোধ - পরার্থে তুমি শ্রমে জড়।
ঐ পথহারাদের রক্ষা করতে পথ গড়।
ওরা বুঝুক- শেকড়ে শ্রম শিখরে সুখ।
তুমি উপমা হও, উপদেশ দাও।
আজ কর্তৃত্বের ঘর ছেড়ে কৃতিত্বের ঘরে আস।
বুঝাও কর্তৃত্বে নয়- কৃতিত্বেই উজ্জ্বল হয় মুখ।
সত্য- শুদ্ধের কৃতিত্বধারী পায় অন্তরে পরম সুখ।
রুপক বাবুরা তোমায় অনুকরনে চলে।
শুধরে যাবে ঠিকই ওরা- তুমি পথ চেনালে।
আঁলোর নিশানা জ্বেলে তুমি যাও এগিয়ে যাও।
স্বজন, দেশ, বিশ্বমাতাকে বাঁচাও বাঁচাও।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন